ভরিতে ৫ হাজার ৪৮১ টাকা কমল সোনার দাম, নতুন দর কার্যকর
Published : ১০:৫১, ৩১ অক্টোবর ২০২৬
দেশের বাজারে সোনার দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮১ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ এই মানের এক ভরি সোনার গহনার নতুন মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।
স্থানীয় বাজারে তেজাবি বা পাকা সোনার দাম নিম্নমুখী হওয়ায় মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এদিকে, সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস।


































