ভরিতে ১,৬৯১ টাকা কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের নতুন দর ২,২৬,৩৪০ টাকা

ভরিতে ১,৬৯১ টাকা কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের নতুন দর ২,২৬,৩৪০ টাকা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৫১, ২২ অক্টোবর ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণের তথ্য জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় স্বর্ণের মূল্য সমন্বয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement