ভরিতে ৩,৩২৪ টাকা কমল সোনার দাম

ভরিতে ৩,৩২৪ টাকা কমল সোনার দাম ছবি: বিজনেস ডেইলি গ্রাফিক্স

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:০৪, ২৫ অক্টোবর ২০২৬

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গয়নার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ এই দাম রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় গয়নার মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য নির্ধারণের বিষয়টি জানানো হয়।

বাজুসের হিসাবে, এক ভরি সোনার ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গয়না কিনতে ভ্যাটসহ ক্রেতাকে গুনতে হবে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

শেয়ার করুনঃ
Advertisement