হরমুজ প্রণালিতে ১০ দিনে ৪০ হামলা
Published : ১৭:৪১, ২৫ নভেম্বর ২০২৬
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হরমুজ প্রণালিতে ১৬০টির বেশি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে সর্বশেষ ১০ দিনেই অন্তত ৪০টি হামলার খবর পাওয়া গেছে। ইরানের সশস্ত্র বাহিনীর দাবি, গত ২৪ ঘণ্টায় অন্তত পাঁচটি তেলবাহী ট্যাংকার মাইনে আঘাত পেয়ে আগুনে পুড়েছে।
ইরানি কর্মকর্তাদের ভাষ্য, জাহাজগুলো হরমুজ প্রণালির ‘অননুমোদিত পথে’ চলাচল করছিল। তাঁদের দাবি, এই প্রণালি দিয়ে চলাচল করতে আগ্রহী প্রতিটি জাহাজকে ইরানি কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে এবং নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে।
এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পেছনে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে দায়ী করা হচ্ছে। এর ফলে ইরানের অর্থনীতি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে তেহরান উপসাগরীয় অঞ্চলের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহকে চাপের মুখে রেখেছে।
বিশ্লেষণ অনুযায়ী, কোনো পক্ষই আপাতত পূর্ণমাত্রার যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। এ কারণে দুই পক্ষের কৌশলে অবরোধের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ইরানকে পুনরায় আলোচনার টেবিলে ফিরিয়ে আনা এবং ছাড় দিতে বাধ্য করতে চাপ বাড়ানোই যুক্তরাষ্ট্রের নীতির লক্ষ্য। এর জবাবে ইরানও একই ধরনের চাপ প্রয়োগ করছে এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বাড়িয়েছে।
সূত্র: আল জাজিরা































