বিমানের চেয়ারম্যান মোস্তফা কামালকে অব্যাহতি

বিমানের চেয়ারম্যান মোস্তফা কামালকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

Published : ১৬:৪১, ১৯ আগস্ট ২০২৪

অব্যাহতি দেওয়া হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দীনকে (অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব)। রোববার (১৮ আগস্ট) রাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে অব্যাহতি দেওয়া হয়।

এ সময় বিমানের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় সরকারের সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুমানা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিমানের অনুমোদন নিয়ে প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৬ জানুয়ারি সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীনকে বিমানের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ২০১৭ সালের আগস্ট থেকে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ছিলেন। 

২০২৩ সালে চাকরি থেকে অবসর নিয়েছিলেন তিনি। পরে আবার তাকে বিমানের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement