ডেঙ্গু পরিস্থিতি খারাপ হলে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতি খারাপ হলে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৩৪, ১০ জুন ২০২৬

ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে চিকিৎসাসেবা অব্যাহত রাখতে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আধুনিকায়নে জিয়াউর রহমানের অবদান ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু মৌসুমে হাসপাতালে রোগীর চাপ বেড়ে গেলে চিকিৎসকদের প্রয়োজনীয় সব ধরনের লজিস্টিক সহায়তা দেওয়া হবে। কোনো হাসপাতালে চিকিৎসক সংকট দেখা দিলে দ্রুত সরকারকে জানাতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে গেলে অতিরিক্ত জনবল ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকার প্রস্তুত রয়েছে। মানুষের জীবন রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজন অনুযায়ী চিকিৎসক পুনর্বিন্যাস বা অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হবে।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী সবাইকে নিজেদের বাসা-বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধবিষয়ক স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন।

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, ডেঙ্গু রোগীদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে, যাতে কোনো জটিলতা দেখা দিলে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা যায়।

শেয়ার করুনঃ
Advertisement