জাতিসংঘ শান্তিরক্ষীদের অবদান স্মরণে দেশে পালিত হলো আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস

জাতিসংঘ শান্তিরক্ষীদের অবদান স্মরণে দেশে পালিত হলো আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। ফাইল ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৪৫, ১০ জুন ২০২৬

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপিত হয়েছে। সরকারি ছুটির কারণে নির্ধারিত ২৯ মের পরিবর্তে বুধবার (১০ জুন) দিবসটির সব আনুষ্ঠানিক কর্মসূচি আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে শান্তিরক্ষা মিশনে শহীদ হওয়া শান্তিরক্ষীদের পরিবার এবং আহত সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, শহীদ শান্তিরক্ষীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ওপর একটি বিশেষ প্রামাণ্য উপস্থাপনা প্রদর্শন করা হয়।

এ বছরের প্রতিপাদ্য ছিল “Invest in Peace”। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পৃথক বাণী প্রদান করেন, যা বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক। এছাড়া বক্তব্য রাখেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, কূটনীতিক, জাতিসংঘ প্রতিনিধি এবং সামরিক-বেসামরিক বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিশেষ আলোচনা অনুষ্ঠান সম্প্রচার এবং ‘International Day of United Nations Peacekeepers Journal’-এর ১২তম সংস্করণ প্রকাশ করা হয়।

শেয়ার করুনঃ
Advertisement