পুলিশের অপারেশনাল সক্ষমতা বাড়াতে ২১২ পিকআপ ক্রয়, ব্যয় ১৮২ কোটি টাকা

পুলিশের অপারেশনাল সক্ষমতা বাড়াতে ২১২ পিকআপ ক্রয়, ব্যয় ১৮২ কোটি টাকা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০১, ১০ জুন ২০২৬

দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষা ও মাঠপর্যায়ের কার্যক্রম আরও শক্তিশালী করতে বাংলাদেশ পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার অনুমোদন দিয়েছে সরকার। এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে যানবাহনগুলো সংগ্রহ করা হবে। অনুমোদিত সিদ্ধান্ত অনুসারে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসব পিকআপ সরবরাহ করবে।

সরকারি সূত্র জানায়, টহল কার্যক্রম জোরদার, অপরাধ দমন, জরুরি অভিযান পরিচালনা এবং প্রত্যন্ত এলাকায় দ্রুত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন যানবাহনগুলো পুলিশের বহরে যুক্ত করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, নতুন পিকআপ সংযোজনের ফলে মাঠপর্যায়ে পুলিশের গতিশীলতা, সাড়া দেওয়ার সক্ষমতা এবং সামগ্রিক অপারেশনাল কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে।

শেয়ার করুনঃ
Advertisement