সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই
Published : ১০:০৯, ১৯ আগস্ট ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার জানাজা ও দাফনের স্থান ও সময় বুধবার দুপুরের পর নির্ধারণ করা হবে।
এর আগে ২০১৯ সালে স্ট্রোকে আক্রান্ত হন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে স্বজনেরা তাকে হুইলচেয়ারে করে আদালতে নিয়ে যান, যেখানে তিনি কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করেন।
ব্যারিস্টার তৌফিক নেওয়াজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী হিসেবে দীর্ঘদিন আইন পেশায় যুক্ত ছিলেন।





























