এলপি গ্যাসের দোকান বন্ধের ঘোষণা: ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে ধর্মঘট

এলপি গ্যাসের দোকান বন্ধের ঘোষণা: ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে ধর্মঘট ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৫০, ১২ অক্টোবর ২০২৬

এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে সব এলপি গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সভাপতি সেলিম খান। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে এলপি গ্যাসের দোকান বন্ধ থাকবে।

এর আগে গত ৪ অক্টোবর দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সর্বশেষ বাড়ানো হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে।

তবে সরকার নির্ধারিত দামে দেশের বিভিন্ন স্থানে এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এর মধ্যেই ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে দুই দিনের দোকান বন্ধের কর্মসূচি ঘোষণা করল সংগঠনটি।

শেয়ার করুনঃ
Advertisement