নভোথিয়েটারে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ প্রধানমন্ত্রী তারেক রহমান

নভোথিয়েটারে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১৬, ১২ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর আগারগাঁওয়ের নভোথিয়েটারে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’। শনিবার (১২ সেপ্টেম্বর) আয়োজিত এ মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

উদ্ভাবনের সঙ্গে নীতি সহায়তা, শিল্পখাত, বিনিয়োগ ও বাজারের সুযোগের সংযোগ তৈরি করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

তিন দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন খাতের উদ্ভাবক, স্টার্টআপ উদ্যোক্তা ও সংশ্লিষ্টরা অংশ নিচ্ছেন।

মেলায় শতাধিক উদ্ভাবক ও স্টার্টআপ প্রতিষ্ঠাতা অংশ নিয়েছেন। তাদের উদ্যোগে তৈরি এক হাজারের বেশি উদ্ভাবন প্রদর্শনীতে স্থান পেয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উদ্যোগগুলো নীতিনির্ধারক, শিল্পখাত ও বিনিয়োগকারীদের কাছে তুলে ধরার পাশাপাশি বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

শেয়ার করুনঃ
Advertisement