‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন রূপে পাওলি দাম

‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন রূপে পাওলি দাম ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১২:০৪, ১২ সেপ্টেম্বর ২০২৬

ঐতিহাসিক প্রেক্ষাপটের নতুন সিরিজ ‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন এক চরিত্রে হাজির হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। নিখিল আদবানির পরিচালনায় সিরিজটি শুক্রবার (১১ সেপ্টেম্বর) অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে।

ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লবীদের সশস্ত্র প্রতিরোধ, তাদের আদর্শ, সাহস ও আত্মত্যাগের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই পিরিয়ড ড্রামা। সিরিজ মুক্তির দিন সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেন পাওলি। এতে সেটের নেপথ্যের দৃশ্যের পাশাপাশি তার নতুন লুক ও চরিত্র নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

‘দ্য রেভলিউশনারিজ’-এর অন্যতম আকর্ষণ এর ব্যতিক্রমী কাস্টিং। রাসবিহারী বসুর চরিত্রে ভুবন বাম, শচীন্দ্রনাথ সান্যালের ভূমিকায় রোহিত সরফ, প্রতিভা লাহিড়ীর চরিত্রে প্রতিভা রান্তা এবং বাঘা যতীনের চরিত্রে গুরফতেহ পিরজাদা অভিনয় করেছেন।

এই চার বিপ্লবীকে ঘিরেই এগিয়েছে সিরিজের মূল গল্প। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পাওলি দাম, টোটা রায়চৌধুরী, কাশিশ সালুজাসহ আরও অনেকে। জেসন শাহকে দেখা গেছে জেনারেল ডায়ারের চরিত্রে।

ঐতিহাসিক সময়ের আবহে পাওলির নতুন রূপ দর্শকদের কতটা মুগ্ধ করে, এখন সেটিই দেখার বিষয়।

শেয়ার করুনঃ
Advertisement