ধর্ষণ-নারী নির্যাতনসহ সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী

ধর্ষণ-নারী নির্যাতনসহ সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৫৭, ১২ সেপ্টেম্বর ২০২৬

ধর্ষণ, নারী নির্যাতনসহ সমাজ থেকে সব ধরনের অপরাধ মুছে দিতে বিএনপি কাজ করবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এসব উদ্যোগ বাস্তবায়নে মহিলা দলের নেতাকর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, ‘আজকে বিএনপি ক্ষমতায়, আমাদের প্রত্যেকেই সরকারের অংশ। শুধু পদ-পদবি থাকলেই সরকারের অংশ হতে হবে, তা নয়।’

মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারে মহিলা দলের নেতাকর্মীদেরও রক্ত-ঘাম রয়েছে। তাই তারাও এই সরকারের অংশ।

‘ফ্যামিলি কার্ড’ যুগান্তকারী পদক্ষেপ
নারীর ক্ষমতায়নে সরকারের নেওয়া ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন বিএনপির এই নেতা।

রিজভী বলেন, সরকারের এই কর্মসূচি সফল করতে মহিলা দলের নেত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেও তাদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুনঃ
Advertisement