মার্কিন কূটনীতিকদের পরিচয়ে ভুয়া প্রোফাইল, প্রতারণা নিয়ে সতর্ক করল দূতাবাস

মার্কিন কূটনীতিকদের পরিচয়ে ভুয়া প্রোফাইল, প্রতারণা নিয়ে সতর্ক করল দূতাবাস ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইলের মাধ্যমে প্রতারণার বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মার্কিন দূতাবাস, বাংলাদেশের অফিসিয়াল পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন দূতাবাসের কোনো কর্মকর্তা বা কর্মী অনলাইনে কারও কাছে অর্থ, গিফট কার্ড বা ব্যক্তিগত আর্থিক তথ্য চাইবেন না। এসব তথ্যের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ও কার্ড নম্বরও রয়েছে।

দূতাবাস জানিয়েছে, কেউ মার্কিন কূটনীতিকের পরিচয় দিয়ে যোগাযোগ করে অর্থ বা ব্যক্তিগত তথ্য চাইলে তাতে সাড়া দেওয়া যাবে না। একই সঙ্গে কোনো ধরনের প্রলোভন বা অনুরোধের ভিত্তিতে আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

সন্দেহজনক যোগাযোগ, ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও কূটনীতিকদের পরিচয় ব্যবহারকারী ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।

  

শেয়ার করুনঃ
Advertisement