সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৫০, ১৮ অক্টোবর ২০২৬

পেশাগত উৎকর্ষ সাধনে উল্লেখযোগ্য অবদান এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধ ও শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে ৯ম পদাতিক ডিভিশন আয়োজিত জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

এ বছর জাতীয় পতকাপ্রাপ্ত ইউনিটগুলো হলো—প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এডি রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

এর আগে সাভার সেনানিবাসে পৌঁছে সশস্ত্র সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

   

শেয়ার করুনঃ
Advertisement