প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএমএফের শুভেচ্ছা
Published : ২০:৩৪, ১১ নভেম্বর ২০২৬
দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দৈনিক প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)।
ডিএমএফের সভাপতি মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল প্রথম আলো কার্যালয়ে গিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ডিএমএফের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি সৈয়দ জাফরান নুর, নারী বিষয়ক সম্পাদক নুরুন্নাহার চৌধুরী কলিসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে ডিএমএফ নেতারা প্রথম আলোর উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও অগ্রযাত্রা কামনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাদার সাংবাদিকতা এবং দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে প্রথম আলো ভবিষ্যতেও দেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় ডিএমএফ নেতারা প্রত্যাশা ব্যক্ত করেন, প্রথম আলো আগামী দিনগুলোতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আরও এগিয়ে যাবে।































