নির্বাচনি রোডম্যাপের নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনি রোডম্যাপের নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

Published : ১৯:০৭, ১ অক্টোবর ২০২৪

কমিশনগুলোর সংস্কার প্রস্তাবের পর নির্বাচনি রোড ম্যাপ তৈরি হবে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, সংস্কারের পর প্রয়োজনীয় সময়ের চেয়ে এ সরকার বেশি দিন থাকবে না। মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় সমসাময়িক ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মো. তৌহিদ হোসেন বলেন, নিজেদের স্বার্থে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ ভারত, আগামী মাসে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) সামিটে দুই সরকার প্রধানের দেখা হতে পারে। এ ছাড়া শিগগিরই সব ধরনের ভিসা চালু করবে ভারত।

তিনি বলেন, বাংলাদেশ নিয়ে ভারতের রাজনৈতিক নেতাদের বিতর্কিত বক্তব্য অগ্রহণযোগ্য। পাকিস্তান ইস্যুতে তিনি বলেন, পাকিস্তান আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করলে ইসলামাবাদ-ঢাকা সম্পর্ক এগিয়ে নেওয়া যাবে।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement