সীমান্তে ১২ যুবককে আটক করেছে বিজিবি
Published : ১৩:১৯, ২ অক্টোবর ২০২৪
অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)১২ যুবককে আটক করেছে।
বুধবার (২ অক্টোবর) ভোরে উপজেলার সীমান্ত পিলারের চরবোয়ালমারী এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজিবির গয়াটাপাড়া ক্যাম্পের নায়েব সুবেদার মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শৌলমারী সীমান্ত দিয়ে ১২ যুবক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় সীমান্ত পিলারের চরবোয়ালমারী থেকে তাদের আটক করা হয়।
বিডি/এন



































