এবিজি স্পোর্টস সিটি

এবিজি স্পোর্টস সিটি

বৃষ্টিতে পণ্ড ফাইনাল, চ্যাম্পিয়ন পাকিস্তান; রানার্সআপ ভারত

বৃষ্টিতে পণ্ড ফাইনাল, চ্যাম্পিয়ন পাকিস্তান; রানার্সআপ ভারত

বৃষ্টির বাধায় মাঠে গড়ায়নি ভারত-পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ফাইনাল। ফলে লিগ পর্বে শীর্ষে থাকা পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ‘ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড এশিয়া কাপ ২০২৬’-এর দ্বিতীয় আসরে। রানার্সআপ হয়েছে ভারত। তবে মাঠের লড়াইয়ের বাইরেও এবারের আসর বিশেষ গুরুত্ব পেয়েছে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামের আন্তর্জাতিক মানের অবকাঠামো, সুযোগ-সুবিধা ও সফল আয়োজনের কারণে। ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার এবং কোচরা স্টেডিয়ামের মাঠ, উইকেট, আউটফিল্ড ও ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেছেন।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ছে এবিজি স্পোর্টস সিটি

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ছে এবিজি স্পোর্টস সিটি

দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের অন্যতম সংকট ছিল আধুনিক অবকাঠামোর অভাব। আন্তর্জাতিক মানের মাঠ, উন্নত প্রশিক্ষণসুবিধা, খেলোয়াড়দের জন্য জিম ও পুনর্বাসনব্যবস্থা—সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ ক্রীড়া পরিবেশ গড়ে তোলার উদ্যোগও ছিল সীমিত। সেই বাস্তবতায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গড়ে ওঠা এবিজি স্পোর্টস সিটি দেশের খেলাধুলায় নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। ফুটবল থেকে ক্রিকেট, স্কোয়াশ থেকে হকি—বিভিন্ন খেলার জন্য আধুনিক সুযোগ-সুবিধা তৈরির মধ্য দিয়ে এই ক্রীড়া কমপ্লেক্স শুধু অবকাঠামোগত পরিবর্তনই আনছে না, বদলে দিচ্ছে ক্রীড়াচর্চার পরিবেশ ও সংস্কৃতিও।