মেসির দুর্দান্ত ফ্রি-কিক সত্ত্বেও সান ডিয়েগোর সঙ্গে ড্র করল ইন্টার মায়ামি
ফ্রি-কিক থেকে আরও একবার নিজের অসাধারণ দক্ষতার প্রমাণ দিলেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের নিখুঁত কোনাকুনি শটে গোল করলেও ইন্টার মায়ামিকে জয় এনে দিতে পারেননি তিনি। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে সান ডিয়েগো এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মায়ামি। এই ড্রয়ের ফলে লিগে টানা চতুর্থ ম্যাচে পয়েন্ট হারাতে হলো মেসিদের।