শেষ মুহূর্তের গোলে মেসিদের জয় কেড়ে নিল ন্যাশভিল

শেষ মুহূর্তের গোলে মেসিদের জয় কেড়ে নিল ন্যাশভিল ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১৩:৫৮, ১৩ সেপ্টেম্বর ২০২৬

জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করতে হলো ইন্টার মায়ামিকে। দ্বিতীয়ার্ধে লিওনেল মেসির দুর্দান্ত গোলে এগিয়ে যাওয়ার পরও ম্যাচের একেবারে শেষ মুহূর্তে স্যাম সুরিদ দ্বিতীয় গোল করে ন্যাশভিল এসসিকে সমতায় ফেরান। ফলে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে নু স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ন্যাশভিল। চতুর্থ মিনিটে অ্যান্ডি নাজারের চমৎকার পাস কাজে লাগিয়ে মায়ামির রক্ষণ ভেঙে বল জালে পাঠান সুরিদ। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি সফরকারীরা। মেসির নেওয়া বিপজ্জনক কর্নার ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক রিড বেকার-হোয়াইটিং।

প্রথমার্ধে আর কোনো গোল না হলেও বিরতির পর মায়ামি আক্রমণের ধার বাড়ায়। রদ্রিগো দে পলের সঙ্গে দারুণ সমন্বয়ে প্রায় ২০ গজ দূর থেকে নিচু শটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন মেসি। আর্জেন্টাইন তারকার এই গোলেই জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল মায়ামির।

তবে যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে মায়ামির রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নেন সুরিদ। কাছ থেকে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। শেষ বাঁশির আগে সেই গোলেই সমতায় ফেরে ন্যাশভিল এবং জয় থেকে বঞ্চিত হয় মেসির দল।

মায়ামির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল মেসির ৯৯তম গোল। চলতি মৌসুমে এমএলএসে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৯-এ। ফলে গোল্ডেন বুটের দৌড়েও নিজের অবস্থান শক্ত রেখেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। ম্যাচের প্রথমার্ধেও একবার মেসির শট পোস্টে লেগে ফিরে আসে।

বল পায়ে পুরো ম্যাচেই মেসি ছিলেন উজ্জ্বল। কিন্তু শেষ মুহূর্তে রক্ষণভাগের ভুলের কারণে তার অসাধারণ পারফরম্যান্সও মায়ামিকে পূর্ণ তিন পয়েন্ট এনে দিতে পারেনি।

এই ড্রয়ের ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ নয় ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে ইন্টার মায়ামি। ২৫ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় অবস্থানেই আছে তারা।

অন্যদিকে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ন্যাশভিল। ফলে শীর্ষ দলের সঙ্গে ব্যবধান কমানোর বড় সুযোগ হাতছাড়া করেছে মায়ামি। দুই দলের মধ্যে এখন পয়েন্টের ব্যবধান ৯।

শেয়ার করুনঃ
Advertisement