ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণের কবলে অভিজাত এলাকাও
রাজধানীর অভিজাত আবাসিক এলাকাগুলোও এখন আর বায়ুদূষণের ঝুঁকি থেকে মুক্ত নয়। নির্মাণকাজের ধুলাবালি, যানবাহনের কালো ধোঁয়া, বর্জ্য পোড়ানো এবং আশপাশের এলাকার দূষিত বাতাসের প্রভাবে গুলশান, বনানী, বারিধারা ও ধানমন্ডির মতো এলাকাতেও বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, দূষণের এই প্রবণতা দীর্ঘস্থায়ী হলে বসবাস ও ব্যবসার জন্য আকর্ষণীয় এসব এলাকার পরিবেশগত সুবিধা কমে যেতে পারে।