নোবেল শান্তি পুরস্কার নিয়ে ট্রাম্পের ক্ষোভ, সিদ্ধান্তকে বললেন ‘লজ্জাজনক
নোবেল শান্তি পুরস্কার প্রদানের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৯ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিচারপতি ও মানবাধিকারকর্মী নাভি পিল্লাইকে এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্তকে ‘লজ্জাজনক ও বিব্রতকর’ আখ্যা দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে নরওয়ের গায়ে ‘অমোচনীয় দাগ’ লেগেছে। ট্রাম্পের দাবি, নোবেল শান্তি পুরস্কারটি তাঁর এবং যুক্তরাষ্ট্রের প্রাপ্য ছিল।