সাড়ে তিন বছর পর দুদকে ফিরছেন শরীফ উদ্দিন, পাবেন জ্যেষ্ঠতা ও বকেয়া সুবিধা
চাকরিচ্যুতির সাড়ে তিন বছরের বেশি সময় পর দুর্নীতি দমন কমিশনে (দুদক) ফিরছেন মো. শরীফ উদ্দিন। তাঁর অপসারণের আদেশ প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহাল করেছে কমিশন। একই সঙ্গে বিধি অনুযায়ী চাকরিতে জ্যেষ্ঠতা এবং বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে তাঁর। মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।