পোশাকশ্রমিকদের মজুরি আন্দোলন: অসন্তোষ নিরসনে জরুরি বৈঠকে শ্রমমন্ত্রী
দেশের চলমান শ্রম পরিস্থিতি পর্যালোচনা এবং তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ নিরসনে জরুরি ত্রিপক্ষীয় বৈঠকে বসেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া এ বৈঠকে সরকার, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা অংশ নেন।