টেকনো ক্যামন স্লিম ৫জি

টেকনো ক্যামন স্লিম ৫জি

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি

এআই-নির্ভর গ্লোবাল উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো-এর জনপ্রিয় ক্যামন সিরিজের নতুন সংযোজন টেকনো ক্যামন স্লিম ৫জি বিশ্বে প্রথমবারের মতো বাংলাদেশে উন্মোচিত হয়েছে। এর মাধ্যমে বিশ্ববাজারে যাত্রা শুরু করল নতুন এই স্মার্টফোন। পাশাপাশি বাংলাদেশের বাজারে এসেছে নতুন টেকনো ক্যামন এয়ার। আকর্ষণীয় স্লিম এই দুটি স্মার্টফোনে এডভান্সড ছবি তোলার টেকনোলজি, এআই-নির্ভর ফিচার, ডিউরাবেল ও শক্তিশালী  পারফরম্যান্সের সমন্বয় এনেছে টেকনো।  “স্লিম, স্টং, আনস্টপেবল” ট্যাগলাইন সামনে রেখে তৈরি টেকনো ক্যামন স্লিম ৫জি -এর থিকনেস মাত্র ৬.৩৯ মিলিমিটার এবং ওজন মাত্র ১৯০ গ্রাম। লাইটওয়েটের পাশাপাশি ডিউরাবিলিটিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ডিভাইসটিতে। এতে রয়েছে আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে প্রোটেকশন। একই সঙ্গে দীর্ঘ সময় ব্যবহারের জন্য রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট সুপার চার্জ সুবিধা।