বিশ্বমঞ্চে বাংলাদেশের জোরালো উপস্থিতি: ট্রাম্পের অভ্যর্থনা ও জাতিসংঘের বৈঠকে তারেক রহমান
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউ ইয়র্ক এখন বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দু। বিশ্বের প্রায় ১৩০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের এই মেগা আসরে কূটনৈতিক অঙ্গনে বিশেষ নজর কেড়েছে বাংলাদেশের উপস্থিতি। জাতিসংঘের ৮১তম এই অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান অংশ নিয়েছেন বিশ্বমঞ্চের অন্যতম প্রভাবশালী ও মর্যাদাপূর্ণ দুটি আয়োজনে।