গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ ছবি: সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি

Published : ১৯:৩১, ২৩ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহত সবাই পুরুষ বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ধীরাশ্রমের জি.কে. আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জয়দেবপুর জংশন থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা টঙ্গীর দিকে যাচ্ছিল। ধীরাশ্রম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

সংঘর্ষের পর ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

হাসপাতালে বর্তমানে দুর্ঘটনায় আহত আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে এবং এর চালককে আটক করা হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement