শচীনকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন জো রুট

শচীনকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন জো রুট ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১২:০১, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ক্রিকেট মাঠে সময়ের সাথে সাথে যেন আরও ধারালো হয়ে উঠছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমে আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। আর এই পথচলায় তিনি পেছনে ফেলেছেন খোদ ভারতীয় ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকারকে।

মাত্র ৫২১ ইনিংসে এইি কীর্তি গড়ে রুট এখন আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৩ হাজার রান সংগ্রহকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। যেখানে এই মাইলফলক ছুঁতে শচীনের লেগেছিল ৫২২ ইনিংস। এই তালিকার শীর্ষে রয়েছেন ভারতের আধুনিক যুগের রান মেশিন বিরাট কোহলি (৪৯০ ইনিংস)। ম্যাচ শুরুর ঠিক ৩ রান দূরে থাকা রুট ইনিংসের শুরুতেই চার হাঁকিয়ে প্রবেশ করেন বিশ্ব ক্রিকেটের এক দুর্লভ ক্লাবে। আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার বা তার বেশি রান করার গৌরব অর্জনকারী ব্যাটারদের তালিকায় তিনি এখন বিশ্বের মাত্র অষ্টম ও ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার।

বয়স বাড়ার সাথে সাথে রুটের ব্যাট যেন আরও পরিণত ও সাবলীল হয়ে উঠেছে, যা ইংলিশ ক্রিকেটকে নিয়ে যাচ্ছে এক অনন্য উচ্চতায়।

শেয়ার করুনঃ
Advertisement