আইসিসিবিতে বসুন্ধরা মেডিকেল সিটির শেয়ার বিক্রি ও বুকিং মেলা শুরু

আইসিসিবিতে বসুন্ধরা মেডিকেল সিটির শেয়ার বিক্রি ও বুকিং মেলা শুরু

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:০৫, ১১ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল’ প্রকল্পের শেয়ার বিক্রি ও বুকিং মেলা। ১ হাজার শয্যার আন্তর্জাতিক মানের এই আধুনিক হাসপাতাল প্রকল্পে মোট ২,০০০টি শেয়ার রাখা হয়েছে।

সম্প্রতি তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আধুনিক স্থাপত্য ও বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই প্রকল্পের নির্মাণকাজের সূচনা হচ্ছে। আধুনিক ঢাকায় গড়ে উঠতে যাওয়া ১ হাজার শয্যার এই হাসপাতালটি সমন্বিত চিকিৎসাসেবার পাশাপাশি বসুন্ধরা আবাসিক এলাকা এবং সমগ্র দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, এস রহমান প্রপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে নির্মিত এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য অবকাঠামো স্থানীয়দের সেবার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদে লাভজনক সম্ভাবনা তৈরি করবে। বসুন্ধরা গ্রুপ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সবসময়ই আধুনিক অবকাঠামো নির্মাণে কাজ করছে এবং এই প্রকল্পেও এস রহমান প্রপার্টিজের পাশে থাকবে।

মেলাটি আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থী ও বিনিয়োগকারীদের জন্য খোলা থাকবে। এস রহমান প্রপার্টিজের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্পে বিনিয়োগকারীদের জন্য রয়েছে বিশেষ ছাড়, সহজ কিস্তি, চিকিৎসাসেবায় ছাড় এবং কার পার্কিংয়ের মালিকানার মতো সুযোগ। এছাড়া শেয়ার কিনে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি জয়ের আকর্ষনীয় সুযোগও রাখা হয়েছে।

আয়োজক প্রতিষ্ঠান এস রহমান প্রপার্টিজের চেয়ারম্যান এস এম শাহিদুর রহমান জানান, মূল হাসপাতাল প্রকল্পের শেয়ারের পাশাপাশি এখানে মেডিকেল শপ ও ডক্টরস চেম্বারেও বিনিয়োগের ব্যবস্থা রয়েছে।

আগ্রহী বিনিয়োগকারীরা সরাসরি মেলায় উপস্থিত হয়ে কিংবা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট (bashundharamedicalcity.com) ও করপোরেট অফিসে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন।

প্রকল্প সম্পর্কিত যোগাযোগের ঠিকানা:

  • যোগাযোগ: এস এম শহীদুর রহমান (চেয়ারম্যান, এস রহমান গ্রুপ)

  • মোবাইল: ০১৩১৮-১৬০৬৫৫

  • ই-মেইল: [email protected]

  • প্রধান কার্যালয়: জেসিএক্স বিজনেস টাওয়ার, লেভেল-১২, ব্লক-আই, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা।

শেয়ার করুনঃ
Advertisement