র‌্যাব বিলুপ্ত ও নতুন এলিট ফোর্স ‘এসআরবি’ গঠনসংক্রান্ত বিল সংসদে পাস

র‌্যাব বিলুপ্ত ও নতুন এলিট ফোর্স ‘এসআরবি’ গঠনসংক্রান্ত বিল সংসদে পাস ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:১৬, ১০ সেপ্টেম্বর ২০২৬

বহুল আলোচিত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন বিশেষায়িত এলিট ফোর্স ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) গঠনের বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের জন্য সংসদে প্রস্তাব উত্থাপন করেন এবং স্পিকারের কণ্ঠভোটের মাধ্যমে তা অনুমোদিত হয়।

এর আগে ২০০৩ সালের আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের অধীনে র‌্যাব গঠিত হয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে চলা এই বাহিনীকে বিলুপ্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবে এবং এর প্রাতিষ্ঠানিক বিকল্প হিসেবে নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল-২০২৬’ সংসদে উত্থাপন ও পাস করা হলো।

শেয়ার করুনঃ
Advertisement