রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, ৪ মাসে কারাদণ্ড-জরিমানা চার শতাধিক

রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, ৪ মাসে কারাদণ্ড-জরিমানা চার শতাধিক ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

Published : ১৬:৫৯, ১৯ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। ইউএনও মো. সাইফুল ইসলামের নেতৃত্বে গত চার মাসে বিভিন্ন অভিযানে চার শতাধিক মাদক কারবারি ও সেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পাশাপাশি মাদকবিরোধী জনসচেতনতা তৈরিতেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। প্রশাসনের দাবি, নিয়মিত অভিযান ও কঠোর আইন প্রয়োগের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের আস্তানা অনেকটাই গুটিয়ে আসছে।

শেয়ার করুনঃ
Advertisement