পদত্যাগ করলেন ইউজিসি সদস্য অধ্যাপক আলমগীর

পদত্যাগ করলেন ইউজিসি সদস্য অধ্যাপক আলমগীর

নিজস্ব প্রতিবেদক

Published : ১২:২৯, ৮ সেপ্টেম্বর ২০২৪

পদত্যাগ করলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য  অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। রোববার (০৮ সেপ্টেম্বর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, তিনি ২০২৩ সালের ১৬ জুন  থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পূর্ণকালীন সদস্য পদে দ্বিতীয় মেয়াদে কর্মরত আছেন। ব্যক্তিগত কারণে তার পক্ষে আর দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। এ কারণে  সদস্য পদ থেকে পদত্যাগ করলেন। 

একইসঙ্গে তার আগের কর্মস্থল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক (গ্রেড-১) (মূল পদ) পদে আগামী ৯ সেপ্টেম্বর পুনঃযোগ দেবেন। 

  

এনই

শেয়ার করুনঃ
Advertisement