বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
Published : ১৯:৩৭, ২২ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। পড়াশোনার বাইরে অনুমোদনবিহীন কাজ, নিয়মিত ক্লাসে অনুপস্থিতি বা শিক্ষা কার্যক্রম থেকে সরে দাঁড়ালে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সতর্কবার্তায় দূতাবাস এ তথ্য জানায়।
বার্তায় বলা হয়, কোনো শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিলে, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকলে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে তার অধ্যয়নরত কর্মসূচি থেকে সরে গেলে শিক্ষার্থী ভিসা বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, এ ধরনের পরিস্থিতি শুধু বর্তমান ভিসার ওপর প্রভাব ফেলবে না; ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা উচ্চশিক্ষার জন্য পরবর্তী সময়ে ভিসা আবেদনেও জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
সম্ভাব্য জটিলতা এড়াতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের সব সময় ভিসার শর্ত অনুসরণ করতে এবং শিক্ষার্থী হিসেবে নিজেদের বৈধ অবস্থান বজায় রাখতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।
বিষয়ঃ
Notice: Trying to access array offset on value of type null in /home/t43pn1u3ss/public_html/details.php on line 410
Notice: Trying to access array offset on value of type null in /home/t43pn1u3ss/public_html/details.php on line 410
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা
- মার্কিন দূতাবাস সতর্কবার্তা


































