আত্মহত্যা করছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা

আত্মহত্যা করছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:১৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

জনপ্রিয় অভিনেতা জাহের আলভী-র স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বিষয়টি দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতার শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পরপরই বিষয়টি পরিবার ও সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

ঘটনার সময় অভিনেতা জাহের আলভী দেশে ছিলেন না; তিনি বর্তমানে নেপাল-এ অবস্থান করছেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, তিনি এখন কথা বলার মতো মানসিক অবস্থায় নেই।

ইকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর দর্শন বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০১০ সালের ৯ নভেম্বর, তখন তার বয়স ছিল মাত্র ১৯ বছর, পারিবারিক বাধা উপেক্ষা করে আলভী ও ইকরা পালিয়ে বিয়ে করেন।

দীর্ঘ প্রায় ১৪ বছর পর, ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের দাম্পত্য জীবনে প্রিয়মায়া নামে একটি কন্যা সন্তান রয়েছে। এই আকস্মিক ঘটনায় পরিবার, স্বজন ও ভক্তদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement