কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
Published : ১৬:২৫, ১২ এপ্রিল ২০২৬
ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (রোববার) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় বুকের সংক্রমণ ও শারীরিক অবসাদের কারণে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর নাতনি জানাই ভোঁসলে।
আশা ভোঁসলেকে হিন্দি চলচ্চিত্র সংগীতের অন্যতম সেরা ও প্রভাবশালী শিল্পী হিসেবে বিবেচনা করা হয়। প্রায় আট দশকের দীর্ঘ কর্মজীবনে তিনি হাজার হাজার গান গেয়ে শ্রোতাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
ভারতীয় সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৮টি মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার, চারটি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার এবং নয়টি ফিল্মফেয়ার পুরস্কারসহ আজীবন সম্মাননা লাভ করেন। এছাড়া তিনি দুটি গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।
২০০০ সালে তাকে ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয়। পরে ২০০৮ সালে পদ্মবিভূষণ, ২০১৮ সালে বঙ্গবিভূষণ এবং ২০২১ সালে মহারাষ্ট্র ভূষণ সম্মাননায় ভূষিত হন।
১৯৩৫ সালের ৮ সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলিতে জন্মগ্রহণ করেন আশা ভোঁসলে। তাঁর বাবা -এর কাছেই সংগীতে তাঁর হাতেখড়ি হয়। চার বোনের মধ্যে , উষা ও আশা প্লেব্যাক শিল্পী হন এবং মীনা সুরকার হিসেবে কাজ করেন। তাঁদের ভাই ও সংগীত জগতে নিজস্ব অবস্থান তৈরি করেন।


































