জনপ্রিয় উপস্থাপিকা তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

জনপ্রিয় উপস্থাপিকা তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর তমা রশিদ হলেন ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:৪৪, ২৯ এপ্রিল ২০২৬

 জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর তমা রশিদ আন্তর্জাতিক সৌন্দর্য ও ব্যক্তিত্বভিত্তিক প্রতিযোগিতা মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন ২০২৬ -এ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছেন।

২০২৬ সালে প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং থাইল্যান্ডে অনুষ্ঠিত আসরে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে শিরোপা অর্জন করেন।

নিজের অনুভূতি জানিয়ে তমা রশিদ বলেন, এই অর্জন কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের নারীদের আত্মবিশ্বাস, সক্ষমতা ও ইতিবাচক গল্প বিশ্বমঞ্চে তুলে ধরার একটি বড় সুযোগ।

তিনি জানান, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে তিনি বিশেষভাবে জামদানি শাড়িসহ বাংলাদেশের সংস্কৃতিকে উপস্থাপন করার চেষ্টা করেছেন।

শৈশব থেকেই বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তমা রশিদ। পরবর্তীতে মিডিয়ায় কাজের মাধ্যমে তিনি নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তোলেন।

বিশ্লেষকরা বলছেন, এই অর্জন দেশের নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

শেয়ার করুনঃ
Advertisement