চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:২৭, ১৬ মে ২০২৬

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার মারা গেছেন। লিভারজনিত জটিলতায় ভারতের Chennai-এ চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কায়সার হামিদ লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে।”

তিনি আরও লেখেন, “আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন। যারা এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন ও সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আমিন।”

কারিনা কায়সারের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী, শুভানুধ্যায়ী ও ভক্তরা।
 

শেয়ার করুনঃ
Advertisement