প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরের সাংস্কৃতিক আয়োজনে মঞ্চ মাতাবেন সৈয়দ অমি

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরের সাংস্কৃতিক আয়োজনে মঞ্চ মাতাবেন সৈয়দ অমি

হৃদয় খান

Published : ০৩:৩৬, ১৬ মে ২০২৬

আগামী ১৬ মে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন উপলক্ষে তারেক রহমান-এর চাঁদপুর সফরকে ঘিরে জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতিতে সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা।

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানও। আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন দেশবরেণ্য বাউল শিল্পী কুদ্দুস বয়াতি এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি।

এ আয়োজনের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সৈয়দ অমি। তিনি বলেন, “এমন একটি গুরুত্বপূর্ণ আয়োজনের অংশ হতে পেরে খুব ভালো লাগছে। নব্বই দশকের জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতির সঙ্গে একই মঞ্চে গান গাওয়া আমার জন্য বিশেষ আনন্দের বিষয়। আমাকে এই আয়োজনে যুক্ত করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ।”

বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পীদের একজন সৈয়দ অমি। ফোক ও আধুনিক ধারার গান গেয়ে তিনি ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। সম্প্রতি প্রকাশিত তার গান দুই চাক্কার সাইকেল শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে।

দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের শ্রোতা, নির্মাতা ও প্রযোজকদের কাছেও তার গান জনপ্রিয়তা অর্জন করেছে বলে জানা গেছে।
 

শেয়ার করুনঃ
Advertisement