কলকাতায় মোশাররফ করিমকে ঘিরে গুঞ্জন, ‘অপ্রীতিকর ঘটনা’ ঘটার দাবি নাকচ অভিনেতার

কলকাতায় মোশাররফ করিমকে ঘিরে গুঞ্জন, ‘অপ্রীতিকর ঘটনা’ ঘটার দাবি নাকচ অভিনেতার মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই

বিনোদন ডেস্ক

Published : ১৭:০৯, ১৬ জুন ২০২৬

অভিনেতা মোশাররফ করিম ও তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁইকে ঘিরে কলকাতায় একটি অপ্রীতিকর ঘটনার গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে বিভিন্ন পোস্টে দাবি করা হয়, কলকানায় অবস্থানকালে কিছু ব্যক্তি তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের চেষ্টা করেছেন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা যায়। তবে এ ধরনের কোনো ঘটনা বাস্তবে ঘটেছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।

এ বিষয়ে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

পরবর্তীতে গুঞ্জন নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে মোশাররফ করিম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ঘটনাটি প্রচার করা হচ্ছে, বাস্তবে তেমন কিছু ঘটেনি। তাঁর ভাষ্য অনুযায়ী, বিষয়টিকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়েছে এবং সংবাদ হিসেবে প্রকাশের মতো উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি।

তিনি সবাইকে যাচাই-বাছাই ছাড়া গুজবে বিশ্বাস না করার আহ্বান জানান।

উল্লেখ্য, মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই বর্তমানে ব্যক্তিগত সফরে কলকাতায় রয়েছেন। কোনো শুটিং বা পেশাগত কাজের জন্য নয়, অবকাশ যাপনের উদ্দেশ্যে তারা সেখানে গেছেন। কয়েক দিনের মধ্যেই তাঁদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement