মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে নতুন বই প্রকাশ করলেন মাকসুদা আক্তার প্রিয়তী

মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে নতুন বই প্রকাশ করলেন মাকসুদা আক্তার প্রিয়তী মাকসুদা আক্তার প্রিয়তী

হ্নদয় খান

Published : ১৮:০৯, ১২ জুন ২০২৬

আয়ারল্যান্ডপ্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত পেশাদার বৈমানিক, মডেল, অভিনেত্রী ও সমাজসেবী মাকসুদা আক্তার প্রিয়তী মাতৃত্বের অভিজ্ঞতা, সংগ্রাম এবং আত্ম-উপলব্ধির গল্প নিয়ে নতুন একটি বই প্রকাশ করেছেন।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী প্রিয়তী তার নতুন বইয়ে একজন নারী থেকে মা হয়ে ওঠার যাত্রাপথের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেছেন। বইটিতে মাতৃত্বের আনন্দ, ত্যাগ, মানসিক চাপ, আত্মবিশ্বাসের সংকট এবং জীবনের পরিবর্তিত বাস্তবতা নিয়ে খোলামেলা আলোচনা করা হয়েছে।

‘মিস ইন্টারন্যাশনাল ২০১৬’, ‘মিস আয়ারল্যান্ড ২০১৪’ এবং ‘মিস আর্থ’ খেতাবপ্রাপ্ত প্রিয়তী জানান, বইটি দীর্ঘদিনের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ এবং অসংখ্য মায়ের জীবনের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে। একজন মা হওয়ার পর দায়িত্ব, সম্পর্ক এবং জীবনের অগ্রাধিকারে যে পরিবর্তন আসে, সেটিই বইটির মূল বিষয়বস্তু।

বইটিতে প্রসব-পরবর্তী মানসিক চাপ, বিষণ্নতা, নিঃসঙ্গতা, সম্পর্কের পরিবর্তন এবং নিজের পরিচয়কে নতুনভাবে খুঁজে পাওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। লেখকের মতে, একজন মা যতই কঠিন সময়ের মধ্য দিয়ে যান না কেন, সন্তানের জন্য তাকে বারবার নতুন করে শক্তি সঞ্চয় করতে হয়।

পৃথিবীর সব নতুন মায়েদের উদ্দেশ্যে বইটি উৎসর্গ করেছেন প্রিয়তী। তিনি মনে করেন, মাতৃত্বের অদেখা ও অনুচ্চারিত সংগ্রামের গল্পগুলো সমাজে আরও বেশি করে আলোচিত হওয়া প্রয়োজন।

লেখকের প্রত্যাশা, বইটি নতুন মায়েদের সাহস জোগাবে এবং অনেক নারীকে তাদের নিজস্ব অভিজ্ঞতা ও অনুভূতির সঙ্গে নতুনভাবে সংযোগ স্থাপনে সহায়তা করবে।

শেয়ার করুনঃ
Advertisement