সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত আটক

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত আটক

নিজস্ব প্রতিবেদক

Published : ১৬:১৫, ২৭ আগস্ট ২০২৪

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) তাকে গুলশান থেকে আটক করা হয় বলে বিশেষ সূত্রে জানা গেছে। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। অনেকটা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নৌকার প্রার্থী হিসেবে জয়ী হন তিনি। পরে তিনি শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

আরাফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন থিংক ট্যাঙ্ক হিসেবে কাজ করছেন। তিনি ২০২২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। তিনি জুলাই ২০২৩ সালে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে ২৮ হাজার ৮১৬ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। 

গত কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন মোহাম্মদ আলী আরাফাত। শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে ব্রিফও করেছিলেন তিনি। সবশেষ হাসিনা সরকারের পতনের আগের দিন ৪ আগস্ট সরকারের কঠোর অবস্থানের কথা সাংবাদিকদের জানিয়েছিলেন মোহাম্মদ এ আরাফাত। 

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর আরাফাতের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা ,দায়ের করা হয়েছে। এছাড়া আরাফাত, তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়।

বিডি/এম

শেয়ার করুনঃ
Advertisement