বাংলাদেশ–মরিশাস দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আলোচনা

বাংলাদেশ–মরিশাস দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আলোচনা পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী, আলিক সমর্থন ও আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক প্রধানমন্ত্রী ধনঞ্জয় রামফুলের সঙ্গে সৌজন্য বৈঠক

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৩:৩৪, ১২ এপ্রিল ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মরিশাসে অনুষ্ঠিত নবম ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
শুক্রবার মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী, আঞ্চলিক সমন্বয় ও আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী ধনঞ্জয় রামফুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। আজ প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নবম ভারত মহাসাগরীয় সম্মেলনে অংশ নিতে মরিশাসে অবস্থান করছেন। ১০ থেকে ১২ এপ্রিল পর্যন্ত বালাক্লাভার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে মতবিনিময় হয় এবং সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সক্ষমতা বৃদ্ধি এবং উন্নয়ন সহযোগিতার সম্ভাবনা তুলে ধরা হয়।
মরিশাসের মন্ত্রী দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। উভয় পক্ষই ভারত মহাসাগরীয় অঞ্চলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুনঃ
Advertisement