জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত বাংলাদেশের ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত বাংলাদেশের ড. খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:১৯, ৩ জুন ২০২৬

বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে তিনি ৯৯টি দেশের সমর্থন পেয়ে বিজয় অর্জন করেন।

মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটিতে ড. খলিলুর রহমান সভাপতি নির্বাচিত হন। এ পদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে গত কয়েক মাস ধরে বাংলাদেশ ব্যাপক আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছিল।

নির্বাচনে জাতিসংঘের ১৯০টি সদস্য রাষ্ট্র অংশ নেয়। এর মধ্যে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকৌরিস পান ৯১ ভোট।

নির্বাচনের মাধ্যমে ড. খলিলুর রহমান এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।

এই বিজয়কে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান কূটনৈতিক সক্ষমতা ও গ্রহণযোগ্যতার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement