গণপিটুনি নিয়ে যা বললেন মেহজাবীন
Published : ১৫:৫৫, ২০ সেপ্টেম্বর ২০২৪
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ক্যারিয়ারের অসংখ্য নাটকের মাধ্যমে ভক্তদের মন কেড়েছেন। পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন এ অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন মেহজাবীন। অনুরাগীদের মাঝে নিজের ভালো লাগা খারাপ লাগার বিষয়গুলো তুলে ধরেন।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে তোফাজ্জল নামে এক ভারসাম্যহীন যুবকের মৃত্যুর ঘটনায় একটি পোস্ট করেছেন মেহজাবীন।
পোস্টে তিনি প্রশ্ন তুলে বলেন, ‘গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন?’ অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা তার সঙ্গে একাত্মতা পোষণ করেছেন।
কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘আবরার ফাহাদ সে তার শেষ সময়ে একটু পানি চেয়েছিলো এবং তোফাজ্জল ভাই কে ভাত খাওয়ানো হয়। দুই ঘটনা একই রকম মনে হয় আমার এর বিচার আজকের ভিতর করা দরকার, কে মেধাবী কে ঢাবি ছাত্র এইসব এখন আর দেখার সময় না। বিচার করতে হবে, মানে করতে হবে।’
শাহরিফ সরকার নামে এক ভক্ত বলেন, যাই হোক দোষটা অন্য দলের উপরে চাপায় দিতে পারলেই কেন জানি সবাই ভাবে বেঁচে যাবে। অন্যায় শুধু অন্যায় এখানে দল টানার কি আছে?’
আরেকজনের ভাষ্য, ‘বর্তমানে যে অবস্থা এই সমাজের অপরাধীর কঠোর শাস্তির ব্যবস্থা না হলে, তা অনেক ভয়াবহ অবস্থা সৃষ্টি করবে।’
গত বুধবার ঢাবির ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে তোফাজ্জল নামে এক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় শাহবাগ থানায় মামলার আবেদন করে এজাহার দায়ের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পরে আবেদনটি মামলা হিসেবে গ্রহণ করা হয়। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার আমান উল্লাহ এ মামলার আবেদন করেন।
বিডি/ও


































