সাবেক সেনাপ্রধানের ২ ভাইয়ের এনআইডি বাতিল
Published : ১৫:১০, ২৪ সেপ্টেম্বর ২০২৪
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ২ ভাই হারিস ও জোসেফের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে ইসির এনআইডি বিভাগের মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার গণমাধ্যমকে বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের তদবিরে তার দুই ভাই হারিস ও জোসেফের নামে ৪টি জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়েছিল।
ওই জাতীয় পরিচয়পত্রগুলোতে ভুয়া তথ্য দেওয়ার প্রমাণ মিলেছে। সে কারণে তাদের ৪টি পরিচয়পত্রই বাতিল করা হয়েছে। এখন থেকে তারা এনআইডি সংক্রান্ত আর কোনো সুবিধাই পাবেন না।
বিডি/ও





























