হিলিতে হত্যা মামলার আসামি সুরুজ গ্রেপ্তার
Published : ১৫:৩৭, ২৪ সেপ্টেম্বর ২০২৪
গত ৫ আগস্ট দিনাজপুরের হিলিতে সাবেক পৌর মেয়রের বাড়িতে ২ হত্যা মামলার আসামি সুরুজ আলীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত সুরুজ আলী হিলির দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজপাড়ার) আশরাফ আলীর ছেলে। তিনি হিলি পৌর আওয়ামী লীগের সদস্য।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম।
তিনি জানান, গত ৫ আগস্ট হিলির সাবেক পৌর মেয়রের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় ঐ বাড়ি থেকে সূর্য ও নাইম নামের দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি টিম। এ ঘটনায় ২৩ জনসহ অজ্ঞাত আরও ১০০ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের হয়।
আজ সকালে এ মামলার ১৯ নং আসামি সুরুজ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে। বাঁকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বিডি/ও


































