রংপুরে প্রাইভেটকারে মিললো ১২৩৭ বোতল ফেন্সিডিল
Published : ১৪:৩০, ৩ অক্টোবর ২০২৪
রংপুরে অভিযান চালিয়ে প্রাইভেটকার থেকে ১২৩৭ বোতল ফেন্সিডিল ও ৪ বোতল মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২ অক্টোবর) রংপুরের কাউনিয়া উপজেলার রংপুর-কুড়িগ্রাম সড়কে বাস স্ট্যান্ডসংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক মোছা. দিলারা রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া উপজেলার বাস স্ট্যান্ডসংলগ্ন টেস্টি পয়েন্টের সামনে রংপুর-কুড়িগ্রাম সড়কে অবস্থান নেয় অভিযানিক দল।
এ সময় কুড়িগ্রাম থেকে আসা মাদক বহনকারী রংপুরগামী সাদা রঙের একটি প্রাইভেটকার থামানোর জন্য দেওয়া হয়। পরে চালক গাড়ি না থামিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনা ঘটলেও চালক সুকৌশলে ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে। ওই গাড়ি থেকে ১২৩৭ বোতল ফেন্সিডিল ও ৪ বোতল মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়ি চালকের বিরুদ্ধে কাউনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের উপ পরিচালক মোছা. দিলারা রহমানের নেতৃত্বে অংশ নেন গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মোজাফফর হোসেন শাহ, শাকিব সরকার, আলমগীর হোসেন, উপ-পরিদর্শক রনজিৎ কুমার প্রমুখ।
বিডি/ও

































