দিনব্যাপী ফেনী সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনব্যাপী ফেনী সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৪০, ২ অক্টোবর ২০২৬

দিনব্যাপী ফেনী সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টা ১৫ মিনিটে তিনি গুলশানের বাসভবনে পৌঁছান। সফরকালে তিনি ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করেন।

ফেনী সফরে প্রধানমন্ত্রী পরশুরামে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (প্রথম পর্যায়)’ উদ্বোধন করেন। একই সঙ্গে খাল খনন, নদী পুনঃখনন ও বাঁধ নির্মাণ কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি।

এ ছাড়া ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরামের সরকারি প্রতিষ্ঠানে স্থাপিত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসব সৌরবিদ্যুৎ ব্যবস্থা জাতীয় গ্রিডে যুক্ত হবে।

পরে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করেন তিনি। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং মন্দিরের পুরোহিতদের সম্মানী প্রদান করা হয়। পরে সেখানে এক জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী দুপুর সোয়া ১টার দিকে ফেনীতে পৌঁছান এবং সরকারি কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হন।

শেয়ার করুনঃ
Advertisement