অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:১০, ৪ অক্টোবর ২০২৬

নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

সফরের প্রথম ধাপে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘The Chief of Army Symposium and Land Forces International Defence Exposition 2026’-এ অংশ নেবেন সেনাপ্রধান। একই সফরে মেলবোর্নে অবস্থিত Deakin University পরিদর্শনেরও কথা রয়েছে।

অস্ট্রেলিয়া সফর শেষে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাবেন জেনারেল ওয়াকার-উজ-জামান। সেখানে তিনি ‘Association of the US Army (AUSA) Annual Meeting and Exposition’-এ অংশগ্রহণ করবেন।

সফরকালে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন সেনাপ্রধান। পাশাপাশি উভয় দেশে বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের আন্তর্জাতিক সামরিক সম্মেলন ও প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়।

শেয়ার করুনঃ
Advertisement